সুলেখা চক্রবর্তী, হাওড়া :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বন্দেমাতরম”শব্দে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ।বন্দেমাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বাগনানে সরস্বতী মিলন মন্দিরে অনুষ্ঠিত হল দেড়শো কন্ঠে “বন্দেমাতরম” ধ্বনি। এদিন বাগনান ও আশপাশের এলাকার লোকজন উপস্থিত হয়ে বন্দেমাতরম গেয়ে উঠলেন।যাকে ঘিরে বাগনান এলাকায় উৎসাহের সৃষ্টি হয়। উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর হাওড়া গ্রামীণ জেলার সম্পাদক স্বরূপ মিত্র , বাগনান হিন্দু মিলন মন্দিরের সম্পাদক চঞ্চল চক্রবর্তী সকলকে ধন্যবাদ জানান।
Posted inজেলার আপডেট