দেরিয়া হাইস্কুলে উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তনী দের উদ্যোগে রক্তদান কর্মসূচি

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– সুবর্ণ জয়ন্তী উৎসব স্কুলে এক শত বছরে পা দিল দেড়িয়া হাই স্কুল। বাঁচাতে পারো অন্যের প্রাণ,যদি করো রক্তদান,এই মূল মন্ত্রকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাক্তনী দের উদ্যোগে হাই স্কুলের এক শত তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো।এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই শিবিরের শুভ সূচনা হয়। পাশাপাশি গুণীজন ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ দের কে সংবর্ধনা দেওয়া হয়। এদিন উপস্তিত ছিলেন কুলপি বিধায়ক জগরঞ্জন হালদার, মেডিক্যাল অফিসার ডা: আকবর হোসেন পঞ্চগ্রাম হসপিটাল, কুলপী ব্লক যুব সভাপতি শামসুর আলম মির, সি আই ডি পি এর সম্পাদক শুভেন্দু বোস, দেরিয়া হাইস্কুলের শিক্ষিকা মিতা,সহ দেরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ প্রমুখ। এই শিবিরে রক্তদাতাদের ফুল ও বৃক্ষ দিয়ে শুভেচ্ছা ও সম্মানিত করা হয়। এই শিবিরের প্রায় শতাধিক রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।স্কুল সূত্রের খবর, স্কুলের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে রক্তদান একটি তার প্রথম কর্মসূচি,এর পর বছরভর নানা অনুষ্ঠান চলবে। উৎসব উপলক্ষে স্কুলের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিন স্কুলের উন্নয়ন নিয়ে একটি আলোচনাসভাও হয়েছে। রক্তদানে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে এই রক্তদান শিবির বলে জানা। উৎসব উপলক্ষে বছরের বিশেষ দিনগুলিতে রক্তদান-সহ নানা অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *