নতুন স্বপ্ন

স্বপ্না তিয়াসা ব্যানার্জ্জী (শিলিগুড়ি)

নিজেকে পাওয়ার প্রতিজ্ঞায়
ভুলে থাকা মনকে করলাম জাগ্রত,
নিজেকে ঘরের সঙ্গপনে আটকে
না রেখে হাত ধরলাম
তোমার অনুভূতির।

সারাটা রাত জেগে রইলাম
তোমার অনুভুতি কে নিয়েই।
যেদিন প্রথম দেখা হলো
তোমার সাথে,

কুয়াশায় ভেজা আমার
শরীরের ঘ্রাণ নিলে তুমি।
তারার তিমিরে লুকায়িত
তুমি এলে আমার মনে।

তোমার প্রেমের স্পর্শে
আজ আমি আচ্ছন্ন।
ঝিরি ঝিরি বেগে বয়ে চলা
নদী ও আমাদের প্রেমে
ভৈরবী সুরে মাতোয়ারা।

আমার উন্মুক্ত আলিঙ্গন
তোমাকে আষ্টেপৃষ্ঠে ধরে
রাখবে সারাটি জীবন।

লক্ষ কোটি প্রেমের আলপনা
আঁকা রবে আমাদের প্রেম পর্বে।
স্রোতস্বিনী বেদনার ডায়েরির
পাতা গুলো টুকরো টুকরো
করে উড়িয়ে দেবো তুমি আমি।
উন্মুক্ত দৃষ্টির সীমানায় হবে
সবুজের সংলাপ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *