“নরেন্দ্র মোদির ক্ষমতা থাকলে কোন সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে জিতে দেখাক” মন্তব্য অধীরের

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এই সাংবাদিক বৈঠক থেকে অধীর বাবু বিজেপিকে আক্রমণ করে বলেন নরেন্দ্র মোদির যদি ক্ষমতা থাকে তাহলে তিনি সংখ্যালঘু অধ্যুষিত কোন জেলার থেকে এই নির্বাচনে জিতে ভারতের প্রধানমন্ত্রী হোক, আমরা প্রমাণ করে দিয়েছিলাম জঙ্গিপুর যেখানে সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা সেখান থেকে প্রণব মুখার্জিকে আমরা জিতিয়েছিলাম, মোদি প্রমাণ করে দেখাক সবকা সাত সবকা বিকাশ। পাশাপাশি অধীর বাবু এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিভিন্নভাবে বিজেপিকে আক্রমণ করলেন। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *