নাবালিকা গণধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ বিজেপির

কৌশিক মুখার্জী: বারাবনি:-

বারাবনি থানার অন্তর্গত নাবালিকা গণধর্ষণের ঘটনার প্রতিবাদে আসানসোলের নুনী মোড়ে পথঅবরোধ করে অবস্থান বিক্ষোভ বিজেপির।প্রায় ১৫ মিনিট ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। উপস্থিত বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীসমর্থকেরা।

এই নিয়ে বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জী আরও বলেন, বারাবনি এলাকায় চুঁচুড়িয়া গ্রামে মেলা চলাকালীন একটি মেয়ে শৌচ কর্মের জন্য বাইরে বেরিয়ে ছিলেন সে সময় এখানে শেখ শাহজাহানের বাহিনী এটা আমার তোর একটা উদাহরণস্বরূপ যা সন্দেশখালীর ঘটনার সাথে জড়িত শুধু সন্দেশখালি নয় গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে। ওই বাচ্চা মেয়েটিকে ধরে এবং তাকে নির্যাতন করে। মেলা কমিটি এবং পুজ কমিটির সদস্যরা এই ঘটনাটিকে সকাল পর্যন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমাদের কার্যকর্তাদের প্রচেষ্টায় থানায় অভিযোগ দায়ের করা হয় এবং থানায় জানানোর পর এখন থানা থেকে জানা যাচ্ছে যে পাঁচ জন অভিযুক্ত মধ্যে তিনজন অভিযুক্তকে আটক করা হয়েছে আমাদের এটাও দাবি যে যারা যারা এর সাথে জড়িত সকলকেই আটক করতে হবে। এই পথ অবরোধ করার মূলত আমাদের কারণ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এই শেখ শাহাজাহান এর মতন যারা রয়েছে এবং সন্ত্রাস চালাচ্ছে মহিলাদের উপর তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *