তন্ময় মাহারা: মালদা:- নিকাশী নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়, পোকামাকড়ের আতঙ্কে স্কুলে ছাত্র-ছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকরা। ঘটনা পুরাতন মালদার বালা সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ে।গত দুইদিনের যেভাবে বৃষ্টিতে জমি মাফিয়াদের ভরাটের কারণেই নিকাশিনালা বন্ধ হয়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয়। যার ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিতির হার সামান্য। সেই স্কুলে প্রায় ২১৬ জন ছাত্রছাত্রী অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকেই মাত্র ৩০ থেকে ৪০জন ছাত্রছাত্রীর উপস্থিতি। কারণ সেই জলে সাপ পোকামাকড়ের উপদ্রব। অনেকেই স্কুলে এসে অভিভাবকটা ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে বাড়িতে। জল পারাপার করেই মিড-ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। ভীষণ সমস্যার মধ্য দিয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। এই ঘটনা এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ। এবারও এই ঘটনা নিয়ে লিখিতভাবে জানানো হবে বলে জানান শিক্ষকরা।
Posted inউত্তরবঙ্গ আপডেট