নিয়ামতপুর বাজারের ব্যাবসায়ীর দোকানে জিএসটি আধিকারিকেদের অভিযানকে ঘিরে উত্তেজনা

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বাজারের এক ব্যাবসায়ীর দোকানে জিএসটি দুর্গাপুর আসানসোল জোনের আধিকারিকেদের অভিযানকে ঘিরে উত্তেজনা। বুধবার ওই অভিযানকে ঘিরে স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ যে জিএসটি আধিকারীকেরা তদন্তের নামে এক স্থানীয় ব্যাবসায়ীকে মানসিক ভাবে হেনস্থা করেছে।ফলে ওই ব্যাবসায়ী অসুস্থ হয়ে পড়েন।খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা তড়িঘড়ি অসুস্থ ব‍্যবসায়ীকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তী ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একত্রিত হয়ে জিএসটি অধিকারীকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের থেকে ওই আধিকারীকদের উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে অসুস্থ ব্যাবসায়ীর নাম দীপক বালোডিয়া (৪০)। নিয়ামতপুর বাজারে তার বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *