কৌশিক মুখার্জী: কুলটি:-
আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভার নিয়ামতপুর সরকার পুকুর ছটঘাটের লাইট ও ঘাটের সিঁড়ি কাজের শুভ উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, স্থানীয় কাউন্সিলার সহ আরো অনেকে।প্রায় ১২লক্ষ টাকা ব্যায়ে তৈরী হলো ঘাটের সিঁড়ি ও লাইট।এদিন ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মেয়র বিধান উপাধ্যায়।
মেয়র বলেন, আলোর ব্যবস্থা সহ এই ছট ঘাট সংস্কারে ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। যেটুকু কাজ বাকি রয়েছে তা অবিলম্বে করা হবে।