নির্বাচন প্রচার শুরু তৃণমুলের প্রার্থী সামিম আহমেদ

নির্বাচন প্রচার শুরু তৃণমুলের প্রার্থী সামিম আহমেদ

বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে, তৃণমূল কংগ্রেস তরুণ প্রার্থী সামিম আহমেদ তাঁর প্রচার অভিযান আরও জোরদার করেছেন। তিনি মগরাহাট পশ্চিম বিধানসভার উস্থি অঞ্চলে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যাপক হারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। এদিন রাধা গোবিন্দ মন্দির ও উস্থি হাট মসজিদ পরিদর্শন করে তার বিধানসভা নির্বাচন প্রচার শুরু করলেন।

প্রচার অভিযানের সময় সামিম আহমেদ বিভিন্ন পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে দেখা করেন। উস্থি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করে শুরু করে মসজিদ পরিদর্শন করে ঘোলার মোড় হয়ে সারা উস্থি অঞ্চল পরিদর্শন করেন। প্রার্থীর সঙ্গে ছিলেন,দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,মগরাহাট পশ্চিম ব্লক তৃনমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,পঞ্চায়েত সমিতির সভাপতি সব্যসাচী গায়েন,পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ সহ ব্লক ও অঞ্চলের সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। পাশাপাশি তৃনমূলের প্রার্থী সামিম আহমেদ এর হাত ধরে বিজেপি,সিপিআইএম,ও কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেন, যুবকদের সঙ্গে কর্মসংস্থান ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং মহিলাদের সঙ্গে সামাজিক প্রকল্পের সুবিধা নিয়ে কথা বলেন। তিনি মানুষের সমস্যাগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে তাঁর জয়ের পর অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে পানিও জল ও রাস্তার সমস্যা সেগুলির সমাধান করা হবে।

রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সামিম আহমেদ বলেন যে, তৃণমূল কংগ্রেস সর্বদা সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছে এবং উন্নয়নের এই গতি বজায় রাখবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *