নির্বাচনী খরচ বাবদ গ্রামবাসীরা একত্রিত হয়ে অধীর চৌধুরীর হাতে ১১ হাজার টাকা তুলে দিল

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বর্তমানে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে তৃণমূল কংগ্রেস বা বিজেপির দেওয়াল লিখন চোখে পড়লেও কংগ্রেসের দেয়াল লিখন তেমনভাবে চোখে পড়ছে না, তাই অধীর রঞ্জন চৌধুরীকে ১১ হাজার টাকা নির্বাচনী খরচ বাবদ অনুদান করলেন রণগ্রামের বেশ কিছু গ্রামবাসী। আজ সেই সমস্ত গ্রামবাসীরা বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে এসে অধীর বাবুর হাতে টাকা তুলে দেন, অধীর বাবু গ্রামবাসীদের কাছ থেকে টাকা পেয়ে খুশি প্রকাশ করেছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *