কাজল মিত্র, রানীগঞ্জ:- সোমবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জ ব্লকের চেলোদ গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন গ্রামে প্রচার করতে গিয়ে তিনি দেখেন, অধিকাংশ বাড়ির দরজাই ভিতর থেকে বন্ধ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানো ও ঘরবন্দি করে রাখার বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
সোমবার সকালে সদলবলে চেলোদ গ্রামে প্রচারে বের হন অগ্নিমিত্রা পাল। কিন্তু গ্রামে ঢোকার পর তিনি লক্ষ্য করেন, হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব বাড়ির দরজা বন্ধ। কোনো কোনো বাড়িতে লোকজন থাকলেও তাঁরা বাইরে বেরোতে দ্বিধাবোধ করছেন। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী।
অগ্নিমিত্রা পালের অভিযোগ বিজেপি নেত্রীর দাবি, এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং শাসকদলের সুপরিকল্পিত চক্রান্ত।তিনি বলেন “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগেভাগেই গ্রামের গরিব মানুষদের হুমকি দিয়ে ঘরবন্দি করে রেখেছে। ক্যাডাররা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বাইরে বের হতে নিষেধ করেছে। এভাবে গরিব মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।”
পাল্টা জবাব তৃণমূলের অগ্নিমিত্রার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সস্তা রাজনীতি বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই এলাকায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই এলাকার বিধায়িকা কে। আগে কোনদিন এলাকায় দেখতে পাওয়া দেয়না ভোট ঘোষণার পর পুনরায় তাকে এই এলাকায় দেখা যাচ্ছে ।

