পঞ্চম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় দোষীর শাস্তির দাবি তুলে মোমবাতি মিছিল

তন্ময় মাহারা: মালদা:- পঞ্চম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় দোষীর কঠোরতম শাস্তির দাবি তুলে মোমবাতি মিছিল করল ইংরেজবাজার পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড কমিটি। সোমবার রাতে মালদা শহরের মনস্কামনা মন্দির থেকে শুরু হয় মোমবাতি মিছিল। ওয়ার্ড কমিটির মহিলা ও পুরুষরা হাতে মৃত ছাত্রীর ছবি এবং জলন্ত মোমবাতি নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে পা মেলান ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস সহ ওয়ার্ড কমিটির সদস্যরা। মিছিল শেষ হয়, ঝলঝলিয়া এলাকায় ২৭ নম্বর ওয়ার্ডের সেলফি পার্কে। সেখানে মৃত ছাত্রীর প্রতি শ্রদ্ধা জানান সকলে। এই বিষয়ে কাউন্সিলর পূজা দাস বলেন, মৃত ছাত্রীর আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিলের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে।ছাত্রী খুনের ঘটনায় দোষীর ফাঁসির দাবি করে মোমবাতি মিছিলে হাঁটেন ওয়ার্ডের বাসিন্দারা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *