কৌশিক মুখার্জী: সালানপুর:-
মাইথন ড্যামে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর এক যুবক।আহত যুবকের নাম জিৎ কুমার(২৩), মাইথন-৬ নাম্বার এরিয়ার বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার বিকেলে কল্যাণেশ্বরী দিক থেকে দ্রুত গতিতে মোটর সাইকেল করে এসে মাইথন ড্যামের উপর একটি বামফারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোটর সাইকেল সহ রাস্তায় পড়ে যায় জিৎ কুমার।তার গুরুতর আঘাত লাগে মাথায়।আহত অবস্থায় কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে বলে খবর।