পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার উইলশন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর কড়া পদক্ষেপ আসানসোল পুলিশের।শনিবার পুকুর ভরাটের অভিযোগে একজনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ।ধৃতের নাম উইলশন।জানা গিয়েছে আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাট করা হচ্ছিল।অভিযোগের ভিত্তিতে উইলশন কে গ্রেফতার করা হয়েছে।ধৃতকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। আদালতে ১৪ দিন পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন।জানা গেছে উত্তর থানা এলাকায় উইলশনের তরফে বিভিন্ন আবাসিক প্রকল্প করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *