চায়না মন্ডল (কলকাতা)

তুমি পুলিশ বউ,তাই তোমাকে হতে হবে খুব শক্ত, তোমাকে একজন আদর্শ ধৈর্যশীলা বউ হয়ে উঠতে হবে।তোমাকে অল্পতে সন্তুষ্ট থাকতে হবে,তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য তোমার পুলিশ স্বামী তোমাকে সময় দিতে পারবে না,তখন তোমাকে মন খারাপ করলে চলবে না,তখন তোমাকে কল্পনা করে নিতে হবে,তুমি তোমার পুলিশ স্বামীকে নিয়ে কোন পাহাড়,নদী বা সমুদ্রে ঘুরতে গেছো।তোমাকে কল্পনা করে নিতে হবে তুমি আর তোমার পুলিশ স্বামী সমুদ্রের জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা জলে কাটাচ্ছো আর আনন্দ করছো।তোমাকে তোমার পুলিশ স্বামী সময় দিতে পারছে না বলে মন খারাপ করলে চলবে না,রাগ দেখালেও চলবে না,অভিমান করলেও চলবে না।পুলিশদের শনি বার,রবি বার বলে কিছু নেই,কোন অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ি যাওয়ার ও সময় নেই, তাই মনে রাখতে হবে,তোমাকে অন্য বউদের থেকে একটু আলাদা হতে হবে,তোমাকে তোমার পুলিশ স্বামী সময় দিতে পারবে না বলে মন খারাপ করলে চলবে না,কারণ আগে তার ডিউটি,তারপর তুমি। তুমি কান্নাকাটি করলেও,তোমার স্বামী ডিউটি ছেড়ে তোমার কাছে আসবেনা,তাই তোমাকে উদার ও সাহসী হতে হবে।তোমার স্বামী তোমার ফোন ধরার ও সময় পাবে না,তাই বলে মন খারাপ করলে চলবে না।হঠাৎ তোমার স্বামী এসে বলবে ;একটু বাইরে ঘুরতে যাব,তাড়াতাড়ি তৈরি হয়ে নাও,তাই তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে নিতে হবে,তারপর খুব অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে হবে।পুলিশের তো কোনো খাবারের সময় থাকেনা,নাকে মুখে দুটো ভাত গুজে ছুটতে হয় তাকে তার ডিউটিতে।তোমাকে ভীতু হলে হবে না,তোমাকে সাহসী হতে হবে,তোমার স্বামী যখন নাইট ডিউটি যাবে, তখন তোমাকে চোরদের সঙ্গে মোকাবেলা করতে হতে পারে,কারণ চোরেরা বাড়িতে একা দেখে চুরি করার সুযোগ টা নেওয়ার চেষ্টা করবে।তাছাড়া মারন ভাইরাস কে ভয় পেলে চলবে না,তোমার স্বামী এই কঠিন পরিস্থিতিতে ডিউটি যাতে মন দিয়ে করতে পারে তার জন্যই তোমাকে সাহস দিতে হবে,পুলিশকে অনেক সময় গালি খেতে হয়,কোন কোন সময় মারও খেতে হয়,তার জন্য তোমাকেও তৈরি থাকতে হবে,তুমি পুলিশের বউ বলে তোমাকে টিপ্পনী শুনতে হবে,গাল ও শুনতে হবে।
পুলিশ রাও তাদের বউকে ভালবাসে,তারাও আর পাঁচটা মানুষের মত রক্ত মাংসে গড়া মানুষ,তাদেরও মন আছে,কিন্তু তারা সময় দিতে পারে না। তাদেরও মা, বাবা, ভাই, বোন ও পরিবারের সঙ্গে সময় দিতে ইচ্ছে করে। কিন্তু তারা সময় দিতে পারে না। তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যখন বউকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সময় দিতে পারি না ঠিকই, কিন্তু আমি তোমাকে খুব খুব খুবই ভালোবাসিতখন কিন্তু পুলিশ বউ তোমরা সব থেকে বেশি সুখী।