পুলিশের তরফে ব্যাংক কর্মী ও সোনার দোকানদারদের নিয়ে বৈঠক

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার সমস্ত সোনার দোকানদার ও ব্যাংকের কর্মীদের নিয়ে
নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক অনুষ্ঠিত করা হলো।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এবং রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা।বাংলা ঝাড়খন্ড সীমানার এলাকার বিভিন্ন জায়গা যথেষ্ট স্পর্শকাতর।রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতি সহ অন্যান্য ঘটনা ঘটেছে।সেইসব ঘটনার কথা মাথায় রেখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে পুলিশ প্রশাসন আরো বেশি উদ্যোগী হয়েছে।এদিন বৈঠকে পুলিশের তরফে ব্যাংক কর্মী ও সোনার দোকানদারদের জানানো হয় সোনার দোকান গুলিতে ও সমস্ত ব্যাংকে অতি অবশ্যই সিসিটিভি ব্যবস্থা রাখতে হবে।ডিভিআর সুরক্ষিত রাখতে হবে।উপযুক্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রাখতে হবে।প্রতিটি মুহূর্ত সচেতন থাকার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *