প্রথম জেএফএসকেএ সারা বাংলা ওপেন ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ ২০২৬

কৌশিক ঘোষ,কলকাতা:- ২৫ জানুয়ারি রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী কোলকাতার বিধাননগরের আর্মড পুলিশ চতুর্থ ব্যাটেলিয়ানের সদর দফতরে জাপান ফুনাকসি সতোকান ক্যারাটে এসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যেগে প্রথম জেএফএসকেএ অল বেঙ্গল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়ানশীপ ২০২৬  প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। জেএফএসকের বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি ও টেকনিক্যাল ডাইরেক্টর সিহান রাহুল সাহার  ব্যবস্থাপনায় এই ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো। বাংলার বিভিন্ন জেলা থেকে কাতা ও কুমিতে বিভাগে প্রায় সাড়ে সাত  শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এই ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিট্যান্ট কমিশনার অফ পুলিস ফোর্থ ব্যাটেলিয়ান কোলকাতা পুলিস আর্মড ফোর্স জীবন কুমার দাস, কৌশিক চক্রবর্ত্তী,অঞ্জন কুমার দত্ত,পুস্পক চক্রবর্ত্তী পিএ ডু ডিসি পুলিস ফোর্থ ব্যাটেলিয়ান কোলকাতা পুলিস আর্মড ফোর্স সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।  এই ক্যারাটে প্রতিযোগিতার মুখ্য আয়োজক সিহান রাহুল সাহা জানান বাংলার ছেলে মেয়েরা যাতে বিদেশের মাটিতে গিয়ে আরো ভালো খেলতে পারে সেই উদ্দেশ্যেই তার এই প্রচেষ্টা। এই ক্যারাটে প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিলো নজর কাড়ার মতো। উপস্থিত সকল ফোর্থ ব্যাটেলিয়ান কোলকাতা পুলিস আর্মড ফোর্সের পুলিস কর্তারা যোগদানকারী সকল ক্যারাটে  প্রতিযোগদের সাফল্য কামনা করে অভিনন্দন জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *