প্রমোশনের দাবিতে খনির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের,এজেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূল নেতার

কৌশিক মুখার্জী: সালানপুর:-

বিক্ষোভের মধ্য দিয়েই সালানপুর এরিয়ার ডাবর কলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব।তিনি বলেন শ্রমিকদের প্রোমোশন বন্ধ,কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা কম,কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ চার পাঁচজন খনি শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন।তিনি ডাবর কয়লা খনিতে শ্রমিকদের মধ্যে ব্রিটিশ শাসন চলাচ্ছেন।সোমবার সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনিতে প্রোমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনির সমস্ত বন্ধ করে দিয়ে কে.কে.এস.সির শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকেরা।শুক্রবার সকাল ১১টা থেকেই সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা।তারা দাবি জানাই ডাবর কয়লা খনিতে বহু শ্রমিক রয়েছেন যারা ১০বছরের বেশি সময় ধরে একি পোস্টে কাজ করছেন কিন্তু তাদের কোনো প্রোমোশন দেওয়া হয়নি।শ্রমিকেরা জানান বারবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানো পরেও কোনো লাভ হয়নি।অবশেষে সমস্ত শ্রমিকেরা বিক্ষোভের পথে।এদিন প্রায় তিন ঘন্টা বিক্ষোভের পরে খনি কর্তৃপক্ষ তরফে এপিএম,ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাসদেন।তারপরেই বিক্ষোভ তুলে নেই শ্রমিকেরা।শ্রমিকরা জানান আরো ১৫দিন সময় দেওয়া হয়েছে এই বারও যদি প্রোমোশন না হয় তবে তারা বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।তবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পরে এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে জান।তবে ডাবর কয়লা খনির ম্যানেজার পি.কামটে জানান শ্রমিকরা প্রোমোশনের দাবিতে বিক্ষোভ শুরু করেছিলো,প্রায় তিন ঘন্টা খনির কাজ বন্ধ ছিলো।তবে তাদের অসুবিধার কথা শুনার পর তাদের সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা বিক্ষোভ তুলেনেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *