প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

সংবাদদাতা: ফাইনাল এক্সপোজার:-

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ মনমোহন সিং।শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাত ৯টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৯২ বছর বয়সে দিল্লির এমসে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।২৬ ডিসেম্বর ভারত তার একমাত্র শিখ প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে হারালো।২০২৪ সালের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন। তিনি পিভি নরসিমহা রাও-এর নেতৃত্বাধীন সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার কয়েক মাস পরে অক্টোবর ১৯৯১ সালে রাজ্যসভায় প্রবেশ করেন।

অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ডঃ মনমোহন সিং ১৯৭২ সালে অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২-১৯৮৫ সাল পর্যন্ত আরবিআই গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেন।তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি সাধন করে। কংগ্রেস নেতা সলমান খুরশিদ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ডঃ সিং তাঁর স্ত্রী গুরশরণ কৌরের সঙ্গে দীর্ঘ ৬০ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন এবং তাঁদের তিন কন্যা রয়েছে। তাঁর অবদানের জন্য তিনি পদ্মবিভূষণসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *