বহরমপুরে রথযাত্রায় ৩০০ বছরের প্রাচীন রীতি অব্যাহত

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের পুরনো হসপিটাল মোড় সংলগ্ন এলাকার জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রতিবছরই শহরের বুকে বিশেষ সাড়া ফেলে থাকে, এই রথযাত্রা বহরমপুরের অন্যতম ঐতিহ্যের নিদর্শন। প্রায় ৩০০ বছরের প্রাচীন প্রথা অনুযায়ী রথ যাত্রার পালন হল এই মন্দিরে। মন্দিরের প্রধান সেবায়েত সজল মুখার্জি জানান চিরাচরিত প্রথা অনুযায়ী রথ যাত্রার দিন সকালে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হওয়ার পর ওই তিন বিগ্রহ রথে চাপিয়ে শহর বহরমপুর পরিক্রমা করার পর ফের মন্দির প্রাঙ্গণে রথ এসে দাঁড়ায়। এবং উল্টো রথের দিন আবারো শহর পরিক্রমা করার পর এক বছরের অপেক্ষা, যার ব্যতিক্রম এবছরও হয়নি। বহরমপুরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা দেখবার জন্য এবং রথের রশিতে টান দেবার জন্য শহরবাসীর ভিড় ছিল চোখে পড়ার মত। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *