গরু ভর্তি দুটি কন্টেনার আটক,গ্রেফতার ছয়

কৌশিক মুখার্জী: মিহিজাম:-

দুটি কন্টেনার ট্রাক গরু ভর্তি ঝাড়খন্ড হয়ে পশ্চিমবাংলা তে ঢোকার আগেই আটক করলো ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ।গরু ভর্তি কেন্টিনার ট্রাক দুটি ঝাড়খন্ড থেকে পশ্চিমবাংলা সীমান্ত পার করার পথে কানগৈ স্থিত ন্যাকা চেক পয়েন্টে আটক করে ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ।ট্রাক গুলিতে ১০৩টি গরু ছিলো বলে জানাযায়।গরুগুলো ঠাসাঠাসী ভাবে ছিলো।এই ঘটনায় যুক্ত মোট ছয়জন কে গ্রেফতার করে পুলিশ।জার মধ্যে ট্রাকের চালক খালাশী সহ আরো দুজন ছিলো।গরু পাচার মামলাতে তদন্ত করছে ইডি সিবিআই।কিন্তু তাও গরু পাচার বন্ধ হয়নি তা আর বলার অপেক্ষা রাখেনা। গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবড় নেতা অনুব্রত মন্ডল সহ একাধিক কিন্তু তাও পাচার হচ্ছে গরু।গরুপাচার রাতের অন্ধকারে পিকাপ ভ্যান, ট্রাক, কন্টেনার।রাজ্যের ঝাড়খন্ডে সীমান্ত দিয়ে সহজেই প্রবেশ করছে এই রাজ্যে আর সহজেই ১৯ নম্বর যাতীয় সড়ক ধরে পাচার হচ্ছে বিভিন্ন যায়গা সহ বাংলাদেশে।তবে ঝাড়খন্ডের থেকে এই রাজ্যে প্রবেশের আগে দুটি কন্টেনার ট্রাক সহ ছয়জন কে গ্রেফতার করে ঝাড়খন্ডের মিহিজাম থানার পুলিশ।বলতে গেলে মিহিজাম থানার পুলিশের বড়োসড়ো সাফল্য।তবে বাংলা তে সীমান্ত দিয়ে যে এই রাজ্যে গরু পাচারের করিডর হিসাবে ব্যবহার করা হচ্ছে তা বিরোধীরা একাধিক বার অভিযোগ তুলেছেন এমন কি এর আগে আসানসোলের দক্ষিনের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজেও গরু গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।তবে কি গরু পাচার কি বন্ধ হয়েছে যদি বন্ধ হতো তা হলে এই দুটি গরু ভর্তি কন্টেনার ট্রাক কি ভাবে বাংলা তে প্রবেশ করছিলো।প্রশ্ন থেকেই যাচ্ছে।তাহলে কি ইডি সিবিআই কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে এই গরু পাচার তার উত্তর হয়তো উঠে আসবে সঠিক তদন্তে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *