কাজল মিত্র, বারাবনি:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের পারদ চড়ছে শিল্পাঞ্চলে। আগামী ৪ঠা এপ্রিল আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত গৌরান্ডি স্বাস্থ্যকেন্দ্র মাঠে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ এই সভাকে ঘিরে এখন সাজ সাজ রব বারাবনিতে।সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরেই সরজমিনে তদারকি চালাচ্ছেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলি কপ্টার নামার জন্য নির্দিষ্ট হেলিপ্যাড তৈরির কাজ প্রায় শেষের মুখে।বাঁশের ব্যারিকেড এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে মজবুত পরিকাঠামো তৈরি করা হচ্ছে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়।সভার গুরুত্ব বিচার করে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে।তৃণমূল নেতৃত্বের আশা প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হবে এই মাঠে হতে পারে।জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেতৃত্বরা।এদিন অসিত সিংহ দাবি করেন বারাবনি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তাঁর মতে, ৪ঠা এপ্রিলের এই সভা বিরোধীদের ভোট ময়দান থেকে কার্যত মুছে দেবে।এখন দেখার, অভিষেকের এই মেগা সভা আসানসোলের রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করে। তবে আপাতত গৌরান্ডি মাঠের ব্যস্ততা বলছে, লক্ষ্য এখন শুধুই ৪ঠা এপ্রিল।
এবিষয়ে অসিত সিং জানান তারা এই সভায় প্রায় 30 হাজার মানুষের সমাগম করবে ।তাছারা এই বিধানসভা থেকে বারাবনি বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায় কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

Posted inআসানসোল বিধানসভা ভোট
