বারাবনী থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো ফোন মালিকদের হাতে

কৌশিক মুখার্জী: বারাবনি:-  আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে বারাবনী থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো ফোন মালিকদের হাতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ সি পি ঈপ্সিতা দত্ত, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। 

মোবাইলফোন ফেরত পেয়ে নিরঞ্জন কোরা ও নন্দন রয় জানান গত বছরের ডিসেম্বর মাসে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়।এরপর আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।তবে বারাবনি থানার পুলিশ আমার ফোনটি উদ্ধার করে শনিবার ফেরত দিয়েছে।খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত জানান বারাবনি থানা এলাকার বিভিন্ন জায়গায় থেকে মোবাইল ফোন হারানোর জিডি হয়।

জিডির পরিপ্রেক্ষিতে বারাবনি থানার পুলিশ ও সাইবার সেল এর সহযোগিতায় ফোনগুলো উদ্ধার করা হয় ।আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।

এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইলফোন হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফোন ফিরে পাওয়া মালিকরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *