বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের প্রভাব পড়লো মুর্শিদাবাদ স্টেশনে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

আরজিকর ঘটনার প্রতিবাদে এবং গতকাল ছাত্র আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয়া হয়েছে, এই বাংলা বন্ধকে সফল করবার জন্য মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ স্টেশনে ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে বিক্ষোভ প্রদর্শন করা হলো। শুধু মুর্শিদাবাদ স্টেশনে নয়, জেলার বিভিন্ন রেল স্টেশন যেমন বহরমপুর রেলওয়ে স্টেশনে আপ লালগোলা প্যাসেঞ্জার ট্রেনকে আটকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বিজেপি নেতাকর্মীদের। বন্ধের প্রভাবে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাকর্মীদের বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *