বিদ্রোহী কবির জন্মজয়ন্তী পালিত হলো হাওড়ায়

সুজয় কর, বাগনান, হাওড়া:- কলকাতার সুপরিচিত সাহিত্য সংগঠন 'স্বজন' এর উদ্যোগে ২৬ শে মে বাঙালির আবেগ বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্ম দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠানটি পেছিয়ে দেওয়া হয়। পরে ২৫ শে মে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাওড়ার বাগনানে টেপুর নবাসন অনন্তরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিনটি পালন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান পড়ুয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যশেখর দাস এবং প্রাক্তন পড়ুয়া সৈকত খাঁড়া, সন্দীপ ঘোষ, পৌলমী মিশ্র, সায়ন বেরা ও সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। চেয়ারম্যান শিবশংকর বক্সি, সভাপতি রঞ্জনা গুহ, অনুষ্ঠানের সঞ্চালিকা মধুমিতা ধূত ও সহ-সভাপতি আকাশ পাইন বিদ্রোহী কবির কাব্য সৃষ্টি সম্পর্কে বিশদ আলোচনা করেন। কয়েকজন পড়ুয়া কবির লেখা কবিতা পাঠ করেন। অনাড়ম্বর হলেও সব মিলিয়ে এক মননশীল সাহিত্য অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পান বাগনানের সাহিত্য অনুরাগী সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাসের বাড়িতে গিয়ে তাঁর হাতে কাজী নজরুল ইসলামের লেখা বই উপহার দেওয়া হয়। 'স্বজন' এর সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন- দেশ ও জাতির মধ্যে সাম্যের ভাব বজায় রাখতে হলে অবশ্যই পড়তে হবে কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা, সংগীত ইত্যাদি। তবেই কবির সৃষ্টির মূল উদ্দেশ্য সফল হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *