বিপুল পরিমাণ অবৈধ  লটারি উদ্ধার: পুলিশের ভূমিকা নিয়ে দানা বাঁধছে রহস্য

বিপুল পরিমাণ অবৈধ  লটারি উদ্ধার: পুলিশের ভূমিকা নিয়ে দানা বাঁধছে রহস্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে অবৈধ লটারি ঢোকানোর ছক ভেস্তে দিল পুলিশ। শনিবার সালানপুর থানার কল্যানেশ্বরী নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চালানোর সময় একটি মিনিবাস থেকে প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড রাজ্যের লটারি উদ্ধার করা হলেও পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাজেয়াপ্ত লটারির ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

       গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করতেই বাসের ভেতর লুকানো বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েক লক্ষ টাকা মূল্যের ঝাড়খণ্ড রাজ্যের লটারি টিকিট যা পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ।​প্রত্যক্ষদর্শীদের দাবি, লটারি উদ্ধার হলেও বাসের চালক বা মূল পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের মধ্যে এক ধরণের ‘শিথিলতা’ লক্ষ্য করা গিয়েছে।

​অভিযোগ উঠছে, পুলিশের একাংশের মদতেই এই পাচার চক্র দীর্ঘকাল ধরে সক্রিয়। 

        সালানপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, “লটারিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে। তদন্তে কাউকে আড়াল করার প্রশ্নই ওঠে না।” সাধারণ মানুষের প্রশ্ন, পুলিশ কি সত্যিই এই চক্রের শিকড়ে পৌঁছাতে পারবে, নাকি নাকা পয়েন্টের এই তল্লাশি কেবল একটি ‘আইওয়াশ’ হয়েই থেকে যাবে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *