বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদদাতা, সালানপুর:-

প্রতি বছরের মতো এই বছরও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ দেখা গেল সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পক্ষ থেকে। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সমাজকে সবুজে ভরিয়ে তোলার বার্তা দিতে কল্যাণেশ্বরী ফাঁড়ির উদ্যোগে ‘পুলিশ বাগানে’ আয়োজন করা হয়েছিল একটি বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠানের।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ শিউলী মণ্ডল সহ ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ। তাঁরা প্রত্যেকে নিজ হাতে বাগানে বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করেন।
পুলিশের বক্তব্য আইনশৃঙ্খলার ডিউটির পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেও আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করি। আমাদের তৈরি এই ‘পুলিশ বাগান’ শুধু থানার ফাঁড়ির সৌন্দর্য বাড়াবে না, বরং পরিবেশের অক্সিজেন জোগাতেও সাহায্য করবে। বর্তমান সময়ে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, তাতে গাছ লাগানো ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হব না, এগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণও করব। সাধারণ মানুষের কাছেও আমাদের অনুরোধ—অন্তত একটি করে গাছ লাগান এবং আমাদের পৃথিবীকে বাঁচান।”পুলিশের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *