ব্যাবসায়ী কন্যা খুনের ঘটনার তদন্তে ঘটনাস্থলে, তিন সদস্যের ফরেনসিক টিম

তন্ময় মাহারা: মালদা:- মালদায় ব্যাবসায়ী কন্যা খুনের ঘটনার তদন্তে ঘটনাস্থলে, তিন সদস্যের ফরেনসিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। গত সোমবার মালদার ইংরেজবাজারের উত্তর বালুচর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর ১০ বছরের নাবালিকা কন্যা নিখোঁজ হয়। ৪৮ ঘন্টা পর তার গলা কাটা মৃতদেহ মালদার ইংরেজবাজার শহরের আম বাজার এলাকা থেকে উদ্ধার হয়। এই ঘটনায় তারই এক আত্মীয়কে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তের নাম শ্রীকান্ত কেসরী। পারিবারিক বিবাদে প্রতিশোধ নেওয়ার জন্য সে খুন করেছিল ওই ব্যবসায়ী কন্যা কে এমনই প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান। এই পরিস্থিতিতে অভিযুক্ত শাস্তির দাবিতে প্রতিটা রাজনৈতিক দল ও সাধারণ মানুষ পথে নেমে দফায় দফায় আন্দোলন করেছে। এই পরিস্থিতির মধ্যে সোমবার ঘটনাস্থলে ফরেনসিক দল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *