ভোটার তালিকায় ‘ডিলিটেড লেখা’  বিধান উপাধ্যায়ের কাছে তুলে ধরলেন বৃদ্ধা

ভোটার তালিকায় ‘ডিলিটেড লেখা’  বিধান উপাধ্যায়ের কাছে তুলে ধরলেন বৃদ্ধা

কাজল মিত্র: বারাবনি:- বারাবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে একাধিক মানুষের কাছে এসআই আর সংক্রান্ত অভিযোগ পেলেন চতুর্থবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। দীর্ঘ ১৫ বছর বিধায়ক পদে থাকা বিধানবাবুর কাছে নিজের অস্তিত্ব প্রমাণের আর্জি নিয়ে হাজির হলেন ৯০ বছর বয়সী বৃদ্ধা দুর্গা রায় ও রূপনগর এর বাসিন্দা মনোজ কুমার ।এদিন বারাবনি বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সীমান্তপল্লী ও রূপনগর এলাকায় প্রচার চালান তবে প্রচার চলাকালীন মানুষের উৎসাহ দেখা গেল কেউ ফুল ছুঁড়ে স্বাগত জানাচ্ছেন ,কেউ আবার মিষ্টি মুখ করিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন আবারো কেউ মুক্ত মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। তবে এর মাঝেও এমনও বহু অভিযোগ উঠে এসেছে প্রার্থীর কাছে।কোথাও কোথাও পানীয় জলের সমস্যা? কোথাও আবার ড্রেনের সমস্যা উঠে এসেছে তবে এস আয় আর সংক্রান্ত সমস্যার কথাও উঠে এসেছে প্রচার চলাকালীন ।
জানাগেছে সীমান্তপল্লীর বাসিন্দা দুর্গা রায় দীর্ঘ বছর ধরে এই এলাকাতেই বসবাস করছেন। তাঁর জীবনসংগ্রাম অত্যন্ত করুণ। একমাত্র ছেলে মারা গেছেন, আর দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা শ্বশুরবাড়িতে থাকেন। বর্তমানে বৃদ্ধা একাই বাড়িতে দিন কাটান। তবে বহু বছর ধরে নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করে এলেও, সম্প্রতি ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘ডিলিট’ (Deleted)লেখা রয়েছে ।
তিনি জানান আমি জীবিত হয়েও মৃত আমার তো কেউ নেই। আমি তো মরে যাইনি, তবে কেন তালিকায় আমার নাম কাটা গেল? নাম না থাকলে আমি ভোট দেব কী করে, আর এখানেই বা থাকব কী করে?”
অন্যদিকে মনোজ বাবু জানান তার ও তার পুত্র দুজনেরই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অথচ তারাও ভোট দিয়ে আসছে ।
তবে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় তাদের কাছে এসব বিষয়ে শোনা মাত্রই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *