মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- মধ্যরাতে স্বাধীনতা লাভ করে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে মধ্যরাতেই পতাকা উত্তোলন করে পালন করা স্বাধীনতা দিবস। হাওড়ার উলুবেরিয়া উত্তর বিধানসভার বিধায়ক ড. নির্মল মাজির উদ্যোগে আমতার বাগনান রোডে একটি ছোট্ট সামধ্যরাতে পালিত হয় ৭৯ তম স্বাধীনতা দিবস। উপস্থিত জনতার করতালির মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন স্বয়ং বিধায়ক। দলীয় নেতাকর্মী ছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তা ও অসংখ্য সাধারণ মানুষ । বিধায়ক বলেন, আজকের দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে খুবই গর্বের। তবে সহজে এই দিনটি আমরা লাভ করিনি। বহু শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম এবং সেটি আগামী প্রজন্মকে বোঝানোর দায়িত্ব আমাদের। তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে জীবনে ধারণ করার আহ্বান জানান এবং একসাথে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন। তিনি আমতাবাসীর পাশাপাশি সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, শিশুদের দেশপ্রেমমূলক আবৃত্তি এবং স্থানীয়দের মিলনমেলা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *