মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক সিকদার, কলকাতা-: 

        বুধবার কলকাতার আলিপুর সার্ভে ভবনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। ​মনোনয়ন পেশের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও নির্বাচনী প্রতিনিধি। 

      বাইরে বেরিয়ে ‘ডিলিটেড’ ভোটারদের নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘পরে নাম তুলে কী হবে? ভোটটাই তো দিতে পারবে না।” স্থানীয় মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি বলেন, ‘আমি ছোট থেকে এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সব কিছু। ভবানীপুর আমার ধর্ম, কর্ম, আন্দোলনের জায়গা। ভবানীপুরের মানুষকে আমার ধন্যবাদ। আমার নমস্কার।’

        আগামী কয়েক দিনে এই কেন্দ্রে প্রচারের রূপরেখা কী হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *