কৌশিক মুখার্জী: আসানসোল:- সম্প্রিতীর বন্ধন রাখি উৎসব পালিত হলো আসানসোলে। সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষ্যে আসানসোলে রাহালেন অঞ্চলে জেলা তৃণমূল কার্যালয়ের সামনে এদিন রাখিবন্ধন উৎসব পালিত হয়। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করে দলের নেতৃত্ব ও কর্মীসমর্থক সহ পথ চারীদের রাখি বন্ধন করা হয়।এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এদিন মন্ত্রীকেও রাখি পরানো হয়। এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন রাখি বন্ধন মিলনের উৎসব। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর দলনেত্রীর নির্দেশে রাজ্যের সর্বত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এছাড়াও যুব দফতরের পক্ষ থেকেও রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে।
Posted inআসানসোল