মন্ত্রীর স্বামীর উপর হামলা- অভিযোগের তীর বিজেপির দিকে

সাধন মন্ডল, খাতড়া, বাঁকুড়া-: অন্যান্য দিনের মত সন্ধ্যার সময় রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মাণ্ডি মুদিখানার সামগ্রী কিনতে বাঁকুড়ার খাতরা বাজারে যান। অভিযোগ সেইসময় আচমকাই বিজেপির ১৫ -১৬ জন কর্মী লাঠিসেোটা নিয়ে মন্ত্রীর স্বামীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বেধড়ক মারধর করা হলে তিনি পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান। খবর পেয়ে খাতড়া থানার পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাতেই খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। ধৃতদের খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার বিবরণ দিয়ে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজেপির কর্মীরা এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে এবং রাজনৈতিক উদ্যেশ্যেই তার স্বামীর উপর হামলা চালানো হয়। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক দাসের দাবী অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে খাতড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সামনেই বিধানসভা ভোট। এলাকাবাসীর আশঙ্কা এভাবেই হয়তো শান্ত খাতড়া শহর বারবার উত্তপ্ত হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *