মহিলা খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিজেপির

কৌশিক মুখার্জী: চিত্তরঞ্জন:- চিত্তরঞ্জন শহরের রেল আবাসনে দুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার এক মহিলা খুন হয়। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও খুনের ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। শহরের আইনশৃঙ্খলার অবনতি সহ  খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জন শহরে শনিবার সন্ধ্যায় মিছিল ও তিন নম্বর গেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

প্রসঙ্গত,বাড়ির ভেতর থেকে  বৃহস্পতিবার রাত্রে রেল কর্মীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনা আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরের ২৮ নম্বর রাস্তার ৪৬/২ডি আবাসনের গৃহকর্তা প্রদীপ চৌধুরী তার কর্মস্থলে গেছিলেন আবাসনে ছিলেন তার স্ত্রী সঞ্চিতা চৌধুরী (৫৬) খবর সূত্রে জানা গেছে প্রদীপবাবুর ছেলে ও ছেলে বউমা বাইরে থাকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মাকে ফোন করে কিন্তু ফোনে কোন উত্তর না পেয়ে তার বাবাকে ফোন করে জানাই বিষয়টি এবং প্রদীপবাবু কর্মস্থল থেকে আবাসনে ফিরে এসে দেখেন আবাসনের দরজা খোলা রয়েছে বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী।ঘরের আলমারি গুলি খোলা রয়েছে, আসবাবপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে।যদিও পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান খুন করা হয়েছে তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শহরের আইনশৃঙ্খলার অবনতি। খুনের ঘটনায় দোষীদের  গ্রেপ্তারের দাবিতে চিত্তরঞ্জন শহরে মিছিল ও তিন নম্বর গেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *