মহিলাদের জন্য চালু হলো পাঠাগার

রামকৃষ্ণ চ্যাটার্জী, ফাইনাল এক্সপোজার, আসানসোল-: ওদের ইচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা। এরজন্য প্রয়োজন একাধিক পুস্তকের। আর্থিক কারণে সেগুলো কেনার সামর্থ্য সবার নাই। এদিকে বাড়ির কাছে নাই এমন কোনো পাঠাগার যেখানে কম খরচে ওরা তাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইগুলো পাবে। আবার বিভিন্ন কারণে ওদের পক্ষে দূরে গিয়ে কোনো পাঠাগারের সদস্যা হওয়া সম্ভব হয়ে ওঠেনা। ওরা বার্ণপুরের বিভিন্ন এলাকার শিক্ষিতা তরুণী। এবার ওদের সমস্যার সমাধানে এগিয়ে এলো কমলেন্দু মিশ্র নামে জনৈক ব্যক্তি। তার উদ্যোগে সম্প্রতি বার্ণপুরে চালু হয় 'শান্তা এডুকেশন লাইব্রেরি'। জানা যাচ্ছে এই প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি এখানে তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। পাঠাগারটি চালুর পর এলাকার শিক্ষিত তরুণীর মধ্যে খুশির ঝলক দেখা যায়। পাঠাগারটির প্রতিষ্ঠাতা সম্পাদক কমলেন্দু মিশ্র বললেন, এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আর্থিক দিক দিয়ে পেছিয়ে থাকা মহিলাদেল জন্য কোনো প্রতিষ্ঠান নাই। ফলে মেধা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই 'গ্র্যাজুয়েশন অ্যাসোসিয়েশন' দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এই প্রতিষ্ঠানটি চালু করেছি। আমার আশা প্রতিষ্ঠানটি থেকে তরুণীরা উপকৃত হবে। সেক্ষেত্রে আমার প্রচেষ্টা সফল বলে আমি ধরে নেব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *