কৌশিক মুখার্জী: মাইথন:-
অতিভারি বৃষ্টির জন্য মাইথন জলাধার থেকে সোমবার দুপুরে জলছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে দশ হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ।এদিন একটি গ্যালারি এবং ডাইডেল পাওয়ার স্টেশন থেকে প্রায় ১০হাজার কেউসেক জল ছাড়া হয়।ডিভিসি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানা গেছে দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত্যকা তথা ঝাড়খণ্ড রাজ্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক বৃষ্টির কারনেই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি।
ফের এদিন সন্ধ্যার পর জলছাড়ার পরিমান বাড়ালো ডিভিসি।একটানা অতিভারী বৃষ্টির জেরে জল ছাড়া শুরু হয়েছে।মাইথন জলাধার থেকে ২৫হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।মাইথন ও পাঞ্চেত দুটি জ্বলাধার থেকে মোট ৮০হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর।
ডিভিসি ৯:০৫ আপডেট।