তন্ময় মাহারা: মালদা:- প্রতিবছরের ন্যায় এবছরও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হলো। সপরিবারে অঞ্জলি দিলেন জেলাশাসক।মালদা জেলা প্রশাসনিক ভ্রমণ চত্বরে আয়োজন করা হয়েছিল সরস্বতী পুজোর। পূজোয় উপস্থিত হয়েছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ঢাকঢোল মন্ত্র উচ্চারণ সহকারে বাগদেবীর আরাধনায় ব্রত হন সকলে। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
Posted inআসানসোল