মালদায় এলেন রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান

তন্ময় মাহারা: মালদা:- মালদায় এলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাঁশফোর। উত্তরবঙ্গের আটটি জেলার সাফাই কর্মী দলিত বন্ধুদের সার্বিক উন্নয়ন নিয়ে করলেন বৈঠক। শনিবার সকালে মিশন রোড এলাকায় জেলা পরিষদের গেস্ট হাউসে আয়োজন করা হয়েছিল বৈঠকের। বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল বাঁশফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ারের এসোসিয়েশনের প্রতিনিধিরা। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাঁশফোর জানান, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই দলিত বন্ধুদের উন্নয়নের জন্য এই বোর্ড গঠন করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যাতে সাফাই কর্মীদের ঘরে ঘরে পৌঁছে যায় তার দায়িত্ব আমাকে দিয়েছেন। আজ উত্তরবঙ্গের আটটি জেলার দলিত বন্ধু সাফাই কর্মী সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা হল। অন্যদিকে এই বিষয়ে নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মালদা জেলার সভাপতি লভ কুমার মল্লিক জানান, আমাদের বেশ কিছু দাবি-দাওয়া দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সাফাই কর্মীদের উন্নয়ন নিয়ে আটটি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠক হয়েছে আজ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *