মালবহাল মহিলা কোচিং ক্যাম্পে ফুটবল প্রদান রূপনারায়ানপুর পুলিশের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের মালবহাল মহিলা ফুটবল কোচিং ক্যাম্প “মালবহাল রয়েল বেঙ্গল চ্যালেঞ্জাস এর প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের হাতে দুটি ফুটবল তুলে দিলেন রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতান।তিনি এদিন নিজে ময়দানে তাদের খেলা দেখতে পৌঁছান।এবং সেখানে গিয়ে মেয়েদের হাতে উন্নত মানের দুটি ফুটবল তুলেদেন।তিনি বলেন মেয়েরা খেলাধুলায় আরো বেশি এগিয়ে আসুক।এটাই তিনি চান।তিনি এও জানান এই জায়গা থেকে মেয়েরা খেলাধুলা করে দেশ ও রাজ্যেকে প্রতিনিধিত্ব করছে তা সবার কাছে গর্বিত।তিনি সর্বদায় তাদের পাশে রয়েছেন বলে আশ্বাসদেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *