মিথ্যার পাহাড়

মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর)

যে যা বলছে শুনছি সেটাই
যে যা দ্যাখাচ্ছে দেখছি তাই
সত্যি মিথ্যার মাপকাঠিটা
বদলে গেছে অনেকটাই–

মিথ্যা বলতে খরচা নাই
প্রমাণ করারও বালাই নাই
মিথ্যাকে মিথ্যা প্রমাণ করা
সত্যবাদীর একমাত্র দায়।

সত্যই করে মিথ্যার জবাই
হয়তো সময় লাগছে তাই
মিথ্যার বন্যা রুখতে হলে
সামনে আনা চাই সত্যটাই।

মিথ্যাকে প্রচার করে যারা
সত্য বলে চালাতে চায়
হাল না ছেড়ে ওদের মুখোশটা
সবার আগে খোলা চাই।

যাদের ক্ষমতা চাই, টাকা চাই
মিথ্যার আশ্রয় তারাই নেয়..
সবার সামনে ভাঙতে হবে
আগে ওই মিথ্যার পাহাড়টাই।

1 Comment

  1. Munmun Mukherjee

    অনেক ধন্যবাদ 🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *