মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে নড়েচড়ে বসল আসানসোল পৌরনিগম ও বি এল আর ও দপ্তর

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে ধমক। ধমক পেয়ে নড়েচড়ে বসল আসানসোলর পৌর নিগম ও বি এল আর ও দপ্তর।নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আসানসোল শহরে পুকুর ভরাট করে আরএসএস এর তিনতলা একটি ভবন করা হয়েছে। ধমক পেয়ে বৃহস্পতিবার আরএসএস ভবনে অভিযান চালায় আসানসোলের পৌর নিগমের আধিকারিকেরা। এদিন প্রশাসনিক আধিকারিকরা উত্তর বিধানসভার ধাদকা অঞ্চলে আরএসএস এর ভবনে পরিদর্শনে এসে সকল কাগজ পত্র খতিয়ে দেখেতে চাইলে আসানসোলের আরএসএস- এর সংগঠনের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী বলেন কেউ অভিযোগ করেছিলো কে অভিযোগ করেছে তার অভিযোগের কপি পাইনি।তারা দেখতে চাই ভবনের সাপোটিং নথিপত্র ডিড, এলআর পর্চা, সেনশন প্ল্যান,ট্যাক্স প্রভীতি আমাদের সব দেওয়া রয়েছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশবভবনে কালেকশন করার জন্য দিন ১৫সময় দিতে হবে।ওনারা রাজি হন এবং বিষয় টি নিয়ে নোটিস করতে বলেন আইনজীবি বলেন নোটিস করুন জা আছে সময় দেবেন আমরা দিয়ে দেবো সব।ভবন টি পুরোনো তার কাগজ পত্র রয়েছে।তবে তিনি এও বলেন কোনো পুকুর ছিলোনা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *