মোটরবাইক চালককে গ্রেফতারের দাবিতে মৃত দেহ রেখে বিক্ষোভ হিরাপুর থানার সামনে

কৌশিক মুখার্জী: আসানসোল:-  গত ১৪তারিখ আসানসোলের বার্নপুর ব্যাংক রোড এলাকায় এক ব্যাক্তি সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে পথদুর্ঘটনা তে আহত হয়।খবর একটা মোটর বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ঐ ব্যাক্তি শশী বর্মাকে।জানা যায় শশী বর্মা (৪৫)ব্যাক্তি দিনমুজুরের কাজ করতেন।সেদিন কাজে যাওয়ার পথে ঘটে পথদুর্ঘটনা।ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত ব্যাক্তি কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।তবে রবিবার দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলা কালীন ঐ ব্যাক্তির মৃত্যু হয়।এবং ঐ ব্যাক্তির মৃত দেহ অ্যাম্বুলেন্স করে হীরাপুর থানার সামনে রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোক।তাঁদের দাবি ঐ মোটরবাইক চালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *