মোহনপুরে এইচএমএস শ্রমিক সংগঠন কমিটির পূর্নর গঠন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর কলিয়ারীতে পূনরায় গঠন করা হলো এইচএমএস শ্রমিক সংগঠন কমিটির। জানা যায় কিছুদিন আগেই মোহনপুর কলিয়ারীতে এইচএমএস শ্রমিক সংগঠন কমিটির সদস্যরা এইচএমএস সংগঠন ছেড়ে এ.আই.টি.ইউ.সি শ্রমিক সংগঠনে যোগদান করেছিলো।যায় ফলে মোহনপুর কলিয়ারীতে এইচএমএস সংগঠন শূন্য হয়ে পড়েছিলো।তবে পূনরায় শুক্রবার দিন এইচএমএস শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক এস.কে পান্ডে ও সালানপুর এরিয়া কমিটির সম্পাদক অসীম নাগের হাত ধরে সালানপুর এরিয়ার অফিস লালগঞ্জে শ্রমিক সংগঠনের পূর্নরগঠণ করা হয়।যেখানে ১৬জনের একটি নতুন কমিটির ঘোষণা করা হয়।যেখানে ১৬জনের কমিটিতে শ্যামল শর্মাকে কমিটির সভাপতি করা হয় এবং সহ সভাপতি করা হয় মাধব শর্মাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *