ম্যারাথনের আয়োজন করতে চলেছে বিজেপি নেতৃত্ব

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

      বিভিন্ন কারণে খেলার মাঠের পরিবর্তে ধীরে ধীরে যুবসমাজের নিষিদ্ধ মাদক দ্রব্যের প্রতি আকর্ষণ বেড়ে চলেছে। এই মাদকাসক্তি থেকে তাদের দূরে রাখার লক্ষ্যে ২৪ শে সেপ্টেম্বর  ‘নেতাজি সুভাষ রান ফর ইউনিটি’ আসানসোলের বুকে একটি ম্যারাথনের আয়োজন করছে। ভগত সিং মোড় থেকে এই ম্যারাথন শুরু হবে এবং শেষ হবে উষাগ্রাম দুর্গা মন্দিরে। রাউন্ডে প্রথম স্থানাধিকারীকে ১০০০০ টাকা, দ্বিতীয় জনকে ৫০০০ টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ৩০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থানাধিকারীকে ১০০০ টাকা প্রদান করা হবে।

     বার্ণপুর রোডের ডলি লজে বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে  বিজেপি নেত্রী শম্পা রায় বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন, ১৭ই সেপ্টেম্বর, উপলক্ষ্যে বিজেপি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করছে। তারই অংশ হিসাবে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *