রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী

তন্ময় মাহারা: মালদা:- রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের নারায়ণপুরের গনি খান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে মোটর সাইকেল র‍্যালির সঙ্গে  হুড খোলা গাড়িতে প্রচার করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবাড়ী অঞ্চল সহ ভাবুক অঞ্চল,সাহাপুর অঞ্চল এবং মুচিয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে বাইক র‍্যালির মাধ্যমে ভোট প্রচার সারেন তৃণমূল প্রার্থী। প্রচারে প্রার্থী জানান, কর্মীদের উচ্ছ্বাস দেখে আমি খুশি। নির্বাচনে আমার জয় শুধু সময়ের অপেক্ষা। এই রবিবাসরীয় প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি ,পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *