রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়া ও বিজ্ঞাপন দেওয়ার জন্য সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

জয়দীপ মৈত্র: বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর:- 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে ভুয়া ও বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়ার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বালুরঘাটে অবস্থিত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। এদিন মফিজ উদ্দিন মিয়ার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম সহ অন্যান্যরা। এই বিষয়ে মফিজ উদ্দিন মিয়া বলেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করে ভুও বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মা-বোনেদের ৪০ হাজার টাকার ঋণ দেওয়া হবে বলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আর এর বিরুদ্ধে আমরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলাম। এবং দোষীদের দ্রুত শাস্তির দাবী জানালাম পুলিশ প্রশাসনের কাছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *