কাজল মিত্র, আসানসোল:- উপভোক্তাদের মোবাইলে গ্যাস ডেলিভারির ওটিপি চলে এলেও পাচ্ছেনা গ্যাস এমনই অভিযোগ নিয়ে আসানসোলে জি টি রোড অবরোধ করলো, গ্যাস উপভোক্তারা। রান্নার গ্যাস উপভোক্তাদের অভিযোগ কেউ একমাস আগে গ্যাস বুক করেছেন, কেউবা এক সপ্তাহ আগে। । কেউ কেউ জানালেন ভর্তুকি পাওয়ার মেসেজ ও মোবাইলে চলে এসেছে। অথচ তারা গ্যাসের ডেলিভারি পায়নি, গ্যাস অফিসে এসে কোন সদ্দুত্তর না পাওয়ার পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে ও যোগাযোগ করে বলে অভিযোগ। এর পরেই আসানসোলের ব্যস্ততম রাস্তা জিটি রোড অবরোধ শুরু করে উপভোক্তারা। রাস্তার উপর সারি দিয়ে গ্যাস সিলিন্ডার রেখে অবরোধ শুরু করে তারা। ঘটনায় হঠাৎ করেই যানজটের সৃষ্টি হয়। আসানসোল থেকে বরাকর গামি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে।তুমুল বিক্ষোভ দেখাতে থাকে উপভোক্তারা।ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অবশেষে বেশ কয়েক ঘণ্টা পথ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে এই পথ অবরোধ চলবে ।

Posted inআসানসোল