রাস্তা, ড্রেন দখল করে গজিয়ে ওঠা দোকান মালিকদের সতর্ক করলো ইংরেজবাজারের পৌরপ্রধান

তন্ময় মাহারা: মালদা:- রাস্তা, ড্রেন দখল করে গজিয়ে ওঠা দোকান মালিকদের সতর্ক করে দিলেন ইংরেজবাজারের পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শনিবার ছুটির দিনে ঝলঝলিয়া বাজার সহ বিভিন্ন পৌরবাজার ঘুরে দেখেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস। রাস্তার ধারে ড্রেনের উপরে দোকানদাররা পসরা সাজিয়ে জিনিসপত্র কেনাবেচা করছেন কিনা, তা ঘুরে দেখেন তাঁরা। মালদা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় ব্যবসায়ীদের। রাস্তা দখল করে কিংবা ড্রেনের উপর যাতে কোনও ব্যবসায়ী পসরা সাজিয়ে না বসেন, তা নিয়েও নির্দেশ দেন ইংরেজবাজার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *