রেল গেট বন্ধ থাকা অবস্থায় রেল লাইন পার করতে গিয়ে দুর্ঘটনার কবলে তিন বাইক সাবার

কাজল মিত্র: বারাবনি:- রেল লাইন পার হওয়ার সময় সতর্কতার অভাবে ট্রেন বা দ্রুতগামী যানের ধাক্কায় গুরুতর জখম হওয়ার ঘটনা প্রায়শই ঘটে। সাধারণত লেভেল ক্রসিং খোলা থাকা, গেটকিপারের গাফিলতি, বা অবৈধভাবে রেললাইন পারাপারের ফলে এই ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে।

বুধবার এমনই এক দুর্ঘটনার কবলে পড়ল তিন বাইক সবার ।জানাযায় যে বারাবনি থানা এলাকায় বাড়াবনি মদ দোকানের কাছে হণ্ডা থেকে রেলের একটি খালি গাড়ি ইঞ্জিন সহ আসছিল।তখনই ফাটকে গেট পড়েছিল আর তিন সেই যাত্রী বাইকে চেপে গেটের পাশ কাটিয়ে রেল লাইন পার করতে যায়। সেই সময় হঠাৎই রেলগাড়িটির সামনা সামনি পড়ে  ওই তিন বাইক সাবার।কোনরকম গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে প্রাণে বেঁচে যায় তারা । কিন্তু গাড়িটা পড়ে থাকে তার উপরে রেলগাড়ি ইঞ্জিন চেপে যায় এবং রেল গাড়িটি দাঁড়িয়ে পড়ে।প্রায় আধঘণ্টার উপর গাড়িটি দাঁড়িয়ে থাকে। অবশেষে আরপিএফ ও স্থানীয় বাসিন্দা ও বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে এসে  সেই গাড়িটিকে বার করা হয়।তবে বাইক সাবার তিনজন ঘটনাস্থল থেকে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।আপাতত বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তবে রেল প্রসাশন এর তরফে বারবার করে নিরাপত্তা সতর্কতা করা হলেও কারো কোন হুশ নেই । রেললাইনের লেভেল ক্রসিং পার হওয়ার সময় অবশ্যই সিগন্যাল ও গেটকিপারের নির্দেশ মান্য করুন। রেল ট্র্যাক বা লাইন পারাপার করা ভারতীয় রেল আইনের ১৪৭ ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার ফলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *