ল-হাট গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:- সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ল-হাট গ্রামে মঙ্গলবার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করা হয়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ৮৮নাম্বার কেন্দ্র। শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, উপস্থিত ছিলেন ভোলা সিং, সলানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সামডি গ্রামের প্রধান অনামিকা মণ্ডল সহ আরো অনেকে।এই অনুষ্ঠান শেষে বিধান উপাধ্যায় জানান, আগামী দিনে আরো যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বাকি রয়েছে, সেগুলি নতুন করে বানানো হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *